Showing posts with label চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন. Show all posts
Showing posts with label চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন. Show all posts

Tuesday, February 2, 2016

মেঘলা মন - Meghla Mon (Manomay)

Singer: Manomay Bhattacharya
Composition: Joy Sarkar





চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন
উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম
উড়ে যাওয়া এই হাওয়ায় আমন্ত্রণ

ভিজে যাওয়া কলকাতা ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা
একা পথ পড়ে থাকে শুনশান
ভালোবাসা ভিজে যায়ে নিওন আলোয়
আজ এলোমেলো সবই সারাক্ষণ

ভিজে যাওয়া মেঘডানা ভিজে যাওয়া এই মন আনমনা
ভেজা ঘাসে জলকনা সাতরঙ
আমার আকাশ ভিজে যায় বিষণ্ণতায়
আজ কি যেন কি খুঁজি অকারণ


Cheye dekho meghera chhuyeche meghla mon
Udasin saradin rimjhim jhim jhim
Ure jaoa ei haway amontron

Bhije jawa Kolkata bhije jawa byasto mukhorota
Eka poth pore thake shunshan
Bhalobasa bhije jae neon aloy
Aaj elomelo sob e sarakhon

Bhije jawa meghdana bhije jawa ei mon anmona
Bheja ghase jolkona saatrong
Amar akash bhije jae bishonnotay
Aaj ki jeno ki khuji okaron